DSEPLEX |
বাণিজ্য বার্তা
মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ২৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত ছবিটি

একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’

ডিএসইপ্লেক্স নিউজ ডেস্ক • 26 Nov 2026, 03:38 PM • ২ মিনিট পাঠ
একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ একাধিক দেশে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির আবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে আবেদন করা হয় বলে জানিয়েছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

আবেদনের বিষয়টি নিশ্চিত করলেন অনন্য মামুন

অনন্য মামুন বলেন, “আমি এখন দেশের বাইরে আছি। ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে আজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি। বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর জানা যাবে।”

এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি ভারতে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমোদন মিললে নির্ধারিত তারিখ ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘কিং’। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন

১০টি সোশ্যাল শেয়ার মাধ্যম
দায়মুক্তি: প্রকাশিত মতামত ও বিশ্লেষণ শুধুমাত্র সচেতনতা ও তথ্যের উদ্দেশ্যে। কোনোভাবেই শেয়ার ক্রয় বা বিক্রয়ের আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ পরামর্শকের সহায়তা নিন।