Affiliate Program — Rules & Terms | DsePlex
সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬
DSEPlex Affiliate Program-এ অংশগ্রহণের মাধ্যমে আপনি নিম্নোক্ত নিয়ম ও শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।
১. আবেদন ও অনুমোদন
-
Affiliate Program-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে।
-
DSEPlex কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
-
অনুমোদন না পাওয়া পর্যন্ত Affiliate সুবিধা কার্যকর হবে না।
২. কমিশন নীতি
-
আপনার Referral Link বা Code ব্যবহার করে নিবন্ধিত এবং Premium Subscription ক্রয়কারী যোগ্য ব্যবহারকারীর জন্য কমিশন প্রদান করা হবে।
-
কমিশন শুধুমাত্র ৩ মাস বা তার বেশি মেয়াদের Premium Package-এর ক্ষেত্রে প্রযোজ্য।
-
প্রতিটি যোগ্য Subscription-এর জন্য একবার কমিশন প্রদান করা হবে।
-
ব্যবহারকারী Subscription Renew করলে অথবা নতুন কোনো যোগ্য Subscription গ্রহণ করলে, সেই Subscription-এর জন্য পুনরায় কমিশন পাওয়া যাবে।
-
কমিশনের হার ও পরিমাণ DSEPlex-এর নির্ধারিত সেটিংস অনুযায়ী প্রযোজ্য হবে।
৩. কমিশন বাতিলের শর্ত
নিম্নোক্ত ক্ষেত্রে কমিশন বাতিল বা স্থগিত হতে পারে:
-
Subscription বাতিল বা মেয়াদ শেষ হলে।
-
Payment Refund বা Chargeback হলে।
-
Fraud, Self Referral বা অন্য কোনো অনিয়ম প্রমাণিত হলে।
-
Affiliate Account স্থগিত বা বাতিল হলে।
৪. Withdrawal নীতি
-
বর্তমানে সর্বনিম্ন ৳১,০০০ কমিশন জমা হলে Withdrawal Request করা যাবে।
-
DSEPlex কর্তৃপক্ষ যাচাই করার পর নির্ধারিত মাধ্যমে অর্থ প্রদান করা হবে।
-
প্রয়োজনে অতিরিক্ত তথ্য বা পরিচয় যাচাই চাওয়া হতে পারে।
-
সন্দেহজনক কার্যক্রম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে Withdrawal সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে।
৫. নিষিদ্ধ কার্যক্রম
নিম্নোক্ত কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ:
-
Self Referral বা নিজের Referral ব্যবহার করা।
-
ভুয়া বা একাধিক অ্যাকাউন্ট তৈরি করা।
-
Spam, Bot বা অবৈধ উপায়ে Referral সংগ্রহ করা।
-
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে DSEPlex প্রচার করা।
-
DSEPlex-এর নাম বা Brand ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা।
নিয়ম লঙ্ঘন হলে কমিশন বাতিল এবং Affiliate Account স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
৬. Referral Tracking
-
Referral Link বা Code-এর মাধ্যমে Referral শনাক্ত ও কমিশন গণনা করা হবে।
-
একই Subscription-এর জন্য একাধিক Affiliate কমিশন দাবি করতে পারবে না।
-
প্রযুক্তিগত কারণে Referral সঠিকভাবে ট্র্যাক না হলে সংশ্লিষ্ট কমিশন প্রযোজ্য নাও হতে পারে।
৭. DSEPlex-এর অধিকার
DSEPlex কর্তৃপক্ষ যেকোনো সময় কমিশনের হার, যোগ্যতার শর্ত, Withdrawal সীমা বা এই নিয়মাবলি পরিবর্তন করতে পারে। প্রয়োজনে Affiliate Program বা কোনো Affiliate Account সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকারও DSEPlex সংরক্ষণ করে।
৮. চূড়ান্ত সিদ্ধান্ত
Affiliate Program, Referral বা Commission সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে DSEPlex কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৯. সম্মতি
Affiliate Program-এ আবেদন, Referral কার্যক্রম পরিচালনা বা Commission গ্রহণের মাধ্যমে আপনি এই নিয়ম ও শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।